ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
বর্ণাঢ্য আয়োজনে এমপি এনামুল হকের ৫৭ তম জন্মদিন পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 12:37 PM

বর্ণাঢ্য আয়োজনে এমপি এনামুল হকের ৫৭ তম জন্মদিন পালিত

বর্ণাঢ্য আয়োজনে এমপি এনামুল হকের ৫৭ তম জন্মদিন পালিত

আধুনিক বাগমারার রূপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ৫৭ তম জন্মদিন পালিত। মঙ্গলবার সকালে জন্মদিন উপলক্ষে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। জন্মদিনের ফুলেল শুভেচ্ছায় মুগ্ধ হন তিনি। পরে সবাইকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। দেশের স্বনামধন্য এনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য।

১৯৬৫ সালের আজকের দিনে বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ইমারতুল্লাহ ও মা সালেহা বেগম।

এনামুল হক একজন বাংলাদেশের সু-পরিচিত রাজনীতিবিদ। রাজশাহী-৪ আসন থেকে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে বাগমারার অভূতপূর্ব উন্নয়ন করেন। বিশেষ করে জঙ্গিবাদ দমনে কঠোর ভূমিকা রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান‌, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে।

তিনি প্রথম রাজশাহীতে গার্মেন্টস কারখানা চালু করেছেন। তার মালিকানাধীন এনা গ্রুপে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ব্যক্তিগত খরচে বাগমারা ভবানীগঞ্জ গড়ে তুলেছেন বহুতলবিশিষ্ট বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্স। বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ এই প্রথম। বর্তমানে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status