ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
২৯ ডিসেম্বর ট্রাব মুজিববর্ষ, বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব, সম্মাননা ও বনভোজন
সুমন চৌধুরী
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 1:38 PM

২৯ ডিসেম্বর ট্রাব মুজিববর্ষ, বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব, সম্মাননা ও বনভোজন

২৯ ডিসেম্বর ট্রাব মুজিববর্ষ, বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব, সম্মাননা ও বনভোজন

আগামী ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার ঢাকার মিরপুর বিরুলিয়া প্রিয়াঙ্কা শুটিং জোনে দিনব্যাপী মুজিববর্ষ,বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব,সম্মাননা প্রদান,বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব’।অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।বিশেষ অতিথি থাকবেন- কে এম খালিদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, সভাপতি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি।সভাপতিত্ব করবেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ।দেশের টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকার বিনোদন সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)’ গত ২৭ বছর ধরে ট্রাব অ্যাওয়ার্ড প্রদান,  প্রতিবন্ধিদেরকে হুইল চেয়ার প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সাংবাদিকদেরকে প্রশিক্ষণ, বিভিন্ন জাতীয় দিবস পালনসহ ব্যাপক কর্মসূচি করে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের গৌরবোজ্জ্বল মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিদায় লগ্নটিকে আমরা উৎসবমুখর করতে ট্রাবের এ আয়োজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status