ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
সড়কের পাশে পলিথিনে মোড়ানো মানুষের কাটা পা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 1:52 PM

সড়কের পাশে পলিথিনে মোড়ানো মানুষের কাটা পা

সড়কের পাশে পলিথিনে মোড়ানো মানুষের কাটা পা

সাভারের আশুলিয়ার নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় সড়কের পাশে পলিথিন থেকে মানুষের পায়ের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের পাশ থেকে পায়ের কাটা অংশটি উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আশুলিয়া থানার এসআই ইকবাল হোসেন বলেন, সকালে সড়কের পাশে পলিথিন ব্যাগে কাটা পা দেখে ৯৯৯-এ কল করে স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে পলিথিন থেকে মানুষের কাটা পা উদ্ধার করে পুলিশ। পলিথিনে পায়ের হাড়েরও কিছু অংশ পাওয়া গেছে। আমরা সেগুলো থানায় এনেছি। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এটি পুরুষের পায়ের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান এসআই ইকবাল হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status