ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
টিএম রেকর্ডসের প্রথম চমক: রুমির গানে নীরবের সঙ্গী কলকাতার মিমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 4:35 PM

টিএম রেকর্ডসের প্রথম চমক: রুমির গানে নীরবের সঙ্গী কলকাতার মিমি

টিএম রেকর্ডসের প্রথম চমক: রুমির গানে নীরবের সঙ্গী কলকাতার মিমি

বিশ্বমানের বাংলা গান প্রযোজনার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। সে লক্ষ্যে গত ১২ ডিসেম্বর সংগীতাঙ্গনের তারাঝলমলে উপস্থিতিতে বর্ণাঢ্য এক উদ্বোধনী আয়োজনে প্রিমিয়ার হয় নতুন কিছু গানের, জানানো হয় বাংলা গানকে বিশ্বমানে উপস্থাপনের প্রত্যয়। তারই ধারাবাহিকতায় এবার গান প্রকাশের পালা।

শুরুতেই চমক নিয়ে হাজির হয়েছে টিএম রেকর্ডস। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে আসছে জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমির গান।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) প্রকাশিত হল ‘তুই আর আমি’- শিরোনামের গানটির প্রোমো।

‘তুই আর আমি, চল করি পাগলামি, হয় হোক বদনামী পৃথীবি দেখুক‘ গানটির চিত্রায়ণে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক নীরবের সঙ্গে জুটি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। গানটির মাধ্যমে এই প্রথম বাংলাদেশের কোন কাজে যুক্ত হলেন মিমি।

গান ও তার এমন বর্ণাঢ্য উপস্থাপনে দারুণ উচ্ছ্বসিত আরেফিন রুমি।

তিনি বলেন, “এ গানটি আমাদের সবার প্রিয় কৌশিক হোসেন তাপস স্বযত্নে রেখেছিলেন নিজে গাইবার জন্য। কিন্তু গানটি আমার মায়ের পছন্দ হয়ে যাওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে এটি আমাকে উপহার দিয়েছেন তাপস ভাই। এত সুন্দর একটি গান আমি গাইতে পেরেছি তার কথা, সুর ও এত চমৎকার কম্পোজিশনে এবং মিউজিক ভিডিওটি এতটা আন্তর্জাতিক মানের এবং এতটা দৃষ্টিনন্দন হয়েছে যে পুরো ব্যাপারটা স্বপ্নের মতন লাগছে ! আমার বিশ্বাস এই গানটি হবে বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য এই পর্যন্ত পাওয়া অন্যতম  শ্রেষ্ঠ উপহার!”

টিএম রেকর্ডস জানায়, খুব শিগগিরই ‘তুই আর আমি’ গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। সুরে-কথায় শ্রোতাদের মুগ্ধ করতে দেশি শিল্পীদের কন্ঠে ও বিশ্বমানের যন্ত্রানুষঙ্গে ইতিমধ্যেই প্রায় অর্ধশতাধিকেরও বেশি গান রেকর্ড সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণের কাজও এগিয়ে চলছে দেশে ও দেশের বাইরে। যাতে অংশগ্রহণ করছেন দেশ-বিদেশের বিখ্যাত তারকারা। চলতি মাস থেকেই নিয়মিত বিরতিতে নতুন নতুন গান প্রকাশিত হবে এ চ্যানেলটিতে ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status