ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
সালনা থেকে তেলীপাড়া মহাসড়কে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 11:42 AM

সালনা থেকে তেলীপাড়া মহাসড়কে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

সালনা থেকে তেলীপাড়া মহাসড়কে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনার অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, এসব ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে।

বক্তারা আরও অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাদের দাবি, দেশের ভেতরেও একটি পরাজিত শক্তি খুন, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করে—এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলকে ঘিরে সালনা থেকে তেলীপাড়া পর্যন্ত সড়কে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status