ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
বলিউডে পা রাখছেন নিকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 4:41 PM

বলিউডে পা রাখছেন নিকি

বলিউডে পা রাখছেন নিকি

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নিকি তাম্বোলি। ‘বিগ বস’র ১৪তম আসরের ফাইনালিস্ট ছিলেন নিকি। সেই সুবাদে প্রায় সবসময়ই খবরের শিরোনামে থাকে তার নামটি। তাছাড়া ‘খাতরো কি খালাড়ি’, মিউজিক ভিডিও এবং বেশ কয়েকটি কমেডি শোতেও দেখা গেছে নিকিকে।





চমকপ্রদ তথ্য হলো- শিগগিরই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন নিকি তাম্বোলি।

বলিউডে পা রাখছেন নিকি

বলিউডে পা রাখছেন নিকি

ইতিমধ্যে শুরু করে দিয়েছেন নতুন ছবিটির শুটিং। সেই সঙ্গে চলছে ওয়ার্কশপও। নিজেকে ছবির জন্য তৈরি করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও বা নতুন ছবিটি প্রসঙ্গে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি দক্ষিণী এই তারকা।

২০১৯ সালে তামিল ছবি ‘কাঞ্চানা থ্রি’ দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন নিকি তাম্বোলি। সেই ছবিতে অভিনয়ের সুবাদেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status