ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
টেলরের থিম পার্টি পরিণত হলো করোনা পার্টিতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 4:45 PM

টেলরের থিম পার্টি পরিণত হলো করোনা পার্টিতে

টেলরের থিম পার্টি পরিণত হলো করোনা পার্টিতে

মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফট। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৩২ বছর বয়সী এই তারকার কোটি কোটি ভক্ত। সেই ভক্তদেরই একজন টেলর সুইফটের সাম্প্রতিক মুক্তির সাফল্যের জন্য একটি সেলিব্রেশর পার্টির আয়োজন করেছিল।

দুর্ভাগ্যবশত টেলরের ভক্তের আয়োজন করা সেই থিম পার্টি পরিণত হল করোনা পার্টিতে। কেননা সেই সেলিব্রেশনে অংশ নেওয়া ৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে টেলর সুইফটের নতুন স্টুডিও অ্যালবাম ‘রেড’। যা এরইমধ্যে বেশ সফলতা পেয়েছে। এ কারণে গত ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির মেট্রো থিয়েটারে টেলর সুইফট থিম পার্টির আয়োজন করা হয়েছিলো। যেখানে উপস্থিত ছিলেন ৬শ’র বেশি মানুষ।

অনুষ্ঠানটি শেষ হওয়ার পরপরই সেখানে অংশগ্রহণকারী সকলকে করোনা টেস্ট করানো এবং এক সপ্তাহ আইসোলেশনে থাকার নির্দেশ দেয় দ্য নিউ সাউথ ওয়ালেস হেলথ ডিপার্টমেন্ট। সেই টেস্টের পরই ৯৭ জনের করোনা পজিটিভ আসে।

এদিকে, টেলর সুইফের জন্য থিম পার্টির আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ছিলেন না সুইফট নিজেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status