সেরা গোলকিপারের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার মার্টিনেজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 5:17 PM
সেরা গোলকিপারের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার মার্টিনেজ
ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার সেরা গোলকিপারের পুরস্কার জিতলেন কোপা আমেরিকার শিরোপা জেতানো আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার জিতলেন ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।
সেরা হওয়ার দৌঁড়ে মার্টিনেজের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন এজরি কোনসা, মেটেও ক্যাশ ও দগলাস লুইজ। অবশ্য ভোটাভুটিতে এই আর্জেন্টাইন গোলকিপারের সঙ্গে পেরে উঠেননি কেউিই। মার্টিনেজ মোট ৬৩ শতাংশ দর্শকদের ভোট পেয়ে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। গত বছর এই পুরস্কার জিতেছিলেন জ্যাক গ্রিলিশ।
এই পুরস্কার জেতার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মার্টিনেজ বলেন, ‘হোম কিংবা ও অ্যাওয়ে সবখানেই আমাদের সমর্থকরা রয়েছেন। ভিলার মতো বড় দলের গোলকিপার হওয়াটা ততটাও খুব সহজ ছিল। আমি এই ক্লাবটিকে ভালোবাসি এবং আগামী কয়েক বছর এখানেই থাকতে চাই।’
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই অ্যাস্টন ভিলার হয়ে অভিষেক হয় মার্টিনেজের। ক্লাবটির জার্সিগায়ে এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলে ২০টি ক্লিনশিট রেখেছেন তিনি।