ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
মানুষ ডিসেম্বর মাসেই বেশি প্রেমে পড়ে কেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 6:09 PM

মানুষ ডিসেম্বর মাসেই বেশি প্রেমে পড়ে কেন

মানুষ ডিসেম্বর মাসেই বেশি প্রেমে পড়ে কেন

ডিসেম্বর যে শুধু শীত নিয়ে আসে তা কিন্তু নয়। ডিসেম্বর নিয়ে আসে শহর জুড়ে প্রেমের বারতা। এ যেন প্রেমের মৌসুম। পুরো ডিসেম্বরেই থাকে নাট্যোৎসব, কবিতা উৎসব, চলচ্চিত্র উৎসব, পিকনিকসহ এখানে-সেখানে দলবেঁধে বেড়াতে যাওয়ার দারুণ সব সুযোগ।



 কোথাও দুপুরের কব্জি ডুবিয়ে খাওয়া তো কোথাও সন্ধ্যাভোজের বারবিকিউ আয়োজন। থাকে আড্ডা, গান আরও কত কী। ফলে অনেক বেশি সংখ্যায় নতুন মানুষের সঙ্গে মেলামেশা করার অবকাশ তৈরি হয় এই ডিসেম্বরে। তাই তো বাঙালির শীতকাল বড় প্রিয়। শীত আসলেই মন নস্টালজিক হয়ে পড়ে। ভিড় করে আসে অসংখ্য স্মৃতি। আবার কারও পৌষ মাস হলেও অনেকের কাছে সর্বনাশা কিন্তু এই শীত।

কারণটা তো বলাই আছে, এই সময়টাতে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি হয়। আবার অনেক বিয়েবাড়িও থাকে। সে সব বিয়েতে আবার অনেকের হিল্লেও হয়ে যায়।শীতে নতুন বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হতে বিশেষ বেগ পেতে হয় না। এক্স ফ্যাক্টর হিসেবে যদিও থাকে শীতের ওম।

শীতের দিন মানেই নিজেকে খুঁজে পাওয়া। সকালের রোদ গায়ে মেখে ব্রেকফাস্টে খেজুরের রস, নানান স্বাদের পিঠা থেকে শুরু করে দুপুরে ভাতের সঙ্গে ফুলকপি, ধনেপাতা দেওয়া মাছের নতুন মেন্যুতে জিভে পানি ঠেকানোটাই দায় হয়ে পরে। তাই শীতে জীবনকে উপভোগ করুন, নিজেকে ভালেবাসুন, তবেই না নতুন করে আবার প্রেম খুঁজে পাবেন অন্য কারও চোখে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status