ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
আশিতে এসে ভেল্কি পরাণের! ঠান্ডা
ঠান্ডা বৃষ্টিকে পরোয়া না করে শ্যুটিং, প্রশংসায় দেব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 6:47 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 21 December, 2021, 8:20 PM

ঠান্ডা বৃষ্টিকে পরোয়া না করে শ্যুটিং, প্রশংসায় দেব

ঠান্ডা বৃষ্টিকে পরোয়া না করে শ্যুটিং, প্রশংসায় দেব

৩৮ আর ৮২। শীতের দাপটে এক জনের হাড় পর্যন্ত কেঁপে উঠেছে। অন্য জনের বুড়ো হাড় ভেল্কি দেখিয়ে চলেছে। প্রথম জন দেব অধিকারী। দ্বিতীয় জন পরাণ বন্দ্যোপাধ্যায়। আশিতে আসিয়া পরাণের তেজ দেখে মন্ত্রমুগ্ধ দেব। দেব-পরাণের জুটির রসায়নের নতুন ঝলক নজরে এল মঙ্গলবার। টুইটারে একটি ভিডিও পোস্ট করলেন দেব। ‘টনিক’ ছবির শ্যুটিংয়ের এক টুকরো প্রকাশ পেল ভিডিওতে।

ভিডিওর উপরে লেখা, ‘৮২-তে সব কিছু সম্ভব’। ভিডিওতে দেখা যাচ্ছে, ভেজা গায়ে তোয়ালে জড়িয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসছেন দেব। উল্টোদিকে লাল চাদরে পরাণ। দেব বলছেন, ‘‘প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বৃষ্টি। শ্যুটিং চলছিল। এখানে একটা লোক, ৮০ বছর বয়সে ফাটিয়ে দিল।’’ দেবের প্রশংসায় আপ্লুত হয়ে পরাণ বললেন, ‘‘সে তো তুমিও করলে সোনা।’’ এর পরে দেবের প্রতি পরাণের ‌অপত্য স্নেহ ধরা পড়ল ক্যামেরায়।

প্রথমে জানলাম দেবের বিয়ে! এখন শুনছি, ২৪ ডিসেম্বর আমি বিয়ে করব শকুন্তলাকে: পরাণ

‘টনিক’ ওরফে দেবের ‌ভিজে মাথা মুছিয়ে দিলেন পরাণ। সুপারস্টারের চোখে আর মুখেও বুলিয়ে দিলেন তোয়ালে। তার পরে আদরের আলিঙ্গনে মাতলেন টলিউডের নতুন জুটি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টনিক’। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর ছাতার তলায় এই ছবি দিয়েই বড় পর্দায় প্রথম পরিচালনা অভিজিৎ সেনের। প্রযোজনায় অতনু রায়চৌধুরী এবং প্রণবকুমার গুহ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status