ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
যে তিন ধরনের নারীকে বিয়ে করা উচিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 6:45 PM

যে তিন ধরনের নারীকে বিয়ে করা উচিত

যে তিন ধরনের নারীকে বিয়ে করা উচিত

কথায় আছে, জন্ম-মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। তাই কার সঙ্গে কবে বিয়ে হবে তা হয়তো ভাগ্যে আগে থেকেই লেখা থাকে। তেমনই সেই বিয়ে টিকবে কি না তা-ও বলা যায় না। সেই জন্যই আগে থেকে জেনে বুঝে জীবনের এই বড় সিদ্ধান্ত নেওয়া উচিত। সনাতন শাস্ত্র অনুযায়ী, তিন রাশির মহিলারা সবথেকে বিবাহযোগ্যা হন।

• কর্কট— এই রাশির জাতিকারা খুব আবেগপ্রবণ হন। এঁরা নিঃস্বার্থ ভাবে ভালবাসতে জানেন। এঁরা সঙ্গীর খুশির জন্য সব কিছু ত্যাগ করতে পারেন। এঁরা সর্বাগ্রে রাখেন পরিবারকে। মা হিসেবেও এঁরা খুব উপযুক্ত হন।

• মেষ— এঁরা খুব শক্তিশালী মানসিকতার মহিলা হন। নিজের লক্ষ্যে এঁরা থাকেন স্থির। সঙ্গীকে সমস্ত ক্ষেত্রে সমান ভাবে সহযোগিতা করেন এই মহিলারা। এঁদের ছত্রছায়ায় পুরুষরাও দায়িত্বশীল হয়ে উঠতে পারেন। তবে দুর্বল চিত্তের পুরুষ এঁরা পছন্দ করেন না।

• সিংহ— এঁরা খুব সৃজনশীল হন। তাই এঁরা চান এঁদের সঙ্গীও তাই হোক। এই রাশির মহিলারা খুব হাসিখুশি হন। এঁদের চপলতাই পুরুষকে আকর্ষণ করে। এঁরা সঙ্গীর প্রতি খুব বিশ্বস্তও হন। তবে সম্পর্কের পাশাপাশি নিজের কাজকেও এঁরা গুরুত্ব দেন। তাই যে পুরুষ নারীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তাঁরাই সিংহ রাশির জাতিকাদের উপযুক্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status