ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
ডিলারদের নিয়ে আঞ্চলিক সম্মেলন শেষ করলো মিনিস্টার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 7:42 PM

ডিলারদের নিয়ে আঞ্চলিক সম্মেলন শেষ করলো মিনিস্টার

ডিলারদের নিয়ে আঞ্চলিক সম্মেলন শেষ করলো মিনিস্টার

দেশীয় ইলেকট্রনিক্স জগতের শীর্ষ ব্র্যান্ড মিনিস্টার গ্রুপের ইলেকট্রনিক্স ডিলারদের নিয়ে চলমান আঞ্চলিক সম্মেলন ’ডিলার সামিট-২০২১’ শেষ হয়েছে। সম্প্রতি সিলেট বিভাগের ডিলারদের অংশগ্রহণের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে “ডিলার সামিট – ২০২১” এর সমাপ্তি ঘোষণা করা হয়।

‘ডিলার সামিট-২০২১’ -এর সমাপনী অনুষ্ঠানে ডিলারদের সাথে অত্যন্ত আন্তরিক আলোচনায় মিলিত হন মিনিস্টার গ্রুপের সম্মানীত চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ। এ সময় তিনি বলেন, “সারাদেশব্যাপী আমাদের ব্যবসায়িক বন্ধুদের নিয়ে ‘ডিলার সামিট-২০২১’ শেষ করতে পেরে খুবই আনন্দিত। এই আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক বিভিন্ন ধরনের কৌশল প্রণয়ন করতে পেরেছি। যার মাধ্যমে আমাদের ব্যবসায়িক বন্ধুগণ নতুন ভাবে তাদের ব্যবসাকে আরও বেশি তরান্বিত করতে পারবে।”

করোনা মহামারী পরবর্তী সময়ে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়া এবং আগামী বছরের গতিশীল ব্যবসায়ীক পরিকল্পনা তৈরিতে করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া আগামী বছরে ব্যবসাকে আরও বেশি সম্প্রসারিত করা যায় সে বিষয়ে পরিকল্পনা করা হয় এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু ডিলারদের সাথে ভবিষ্যৎ ব্যবসায়িক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের পরিচালক বিল্লাল হোসেন, জেনারেল ম্যানেজার রিয়াজ মাহমুদ, জেনারেল ম্যানেজার জাহিদ হোসেন, হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া, চেয়ারম্যানের সচিব এ কে এম সায়েম হোসেনসহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অত্র এলাকার সকল পর্যায়ের বিক্রয় কর্মীগণ।

এর আগে রাজশাহী ও রংপুর বিভাগের ডিলারদের নিয়ে বগুড়ায়, বরিশাল অঞ্চলের ডিলারদের নিয়ে বরিশালে, খুলনা অঞ্চলের ডিলারদের নিয়ে যশোরে, ফরিদপুর অঞ্চলের ডিলারদের নিয়ে ফরিদপুরে, কুমিল্লার অঞ্চলের ডিলারদের নিয়ে কুমিল্লায় এবং চট্টগ্রাম অঞ্চলের ডিলারদের নিয়ে চট্টগ্রামে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী দিনের ব্যবসায়িক পরিচালনা পরিকল্পনা প্রণয়ন করতেই এই সম্মেলন করে দেশীয় ইলেকট্রনিক্স জগতের শীর্ষ ব্র্যান্ড মিনিস্টার গ্রুপ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status