ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
সদ্যোজাত শিশুকন্যাকে মাঠে ফেলে গেলেন মা, পরম স্নেহে পাহারা দিল মা কুকুর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 9:52 PM

সদ্যোজাত শিশুকন্যাকে মাঠে ফেলে গেলেন মা, পরম স্নেহে পাহারা দিল মা কুকুর!

সদ্যোজাত শিশুকন্যাকে মাঠে ফেলে গেলেন মা, পরম স্নেহে পাহারা দিল মা কুকুর!

শিশুকন্যা হওয়ায় ফেলে দিয়ে গিয়েছিলেন মা। 'পরম স্নেহে' তাকে রাতভর আগলে রাখল আর এক মা। যে ঘটনায় বিস্মিত গোটা গ্রাম। ছত্তীসগঢ়ের মুঙ্গেলী জেলার সরিসতাল গ্রামের ঘটনা।

সকালে মাঠের ধারে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়েছিলেন গ্রামবাসীদের কয়েক জন। সেই আওয়াজ অনুসরণ করে ঝোপের কাছে পৌঁছতেই চমকে ওঠেন তাঁরা।

সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুয়েছিল শিশুটি। তখনও নাড়ি জুড়ে ছিল সদ্যোজাতের দেহে। শিশুটিকে দেখে যত না অবাক হয়েছিলেন গ্রামবাসীরা, তার থেকে বেশি বিস্মিত হয়েছিলেন পাশে প্রহরী হয়ে বসে থাকা একটি মা কুকুরের ভূমিকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ঝোপের মধ্যেই একটি কুকুরের বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাগুলির পাশেই শোয়ানো শিশুটি। আর তার পাশেই অতন্দ্র প্রহরীর মতো বসে ছিল আর এক মা। নিজের সন্তানদের যে ভাবে আগলে রাখে সে, ঠিক সে ভাবেই মানবশিশুকে যেন আগলে রেখেছিল কুকুরটি। আরও আশ্চর্যের, শিশুটির দেহে একটি আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি সে।

স্থানীয়রা তখন পুলিশে খবর দেন। সরিসতাল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য মুন্নালাল পটেল এক সর্বাভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা কাজের জন্য বেরিয়েছিলাম। তখন সকাল ১১টা। হঠাত্‍ই মাঠের ধারে এক শিশুর কান্নার আওয়াজ পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি একটি সদ্যোজাত শিশুকন্যা কুকুরের পাশে শুয়ে। মা কুকুর এবং তার বাচ্চাও ছিল সেখানে। রাতভর শিশুটিকে আগলে রেখেছিল কুকুরটি। আমরা পুলিশ এবং স্বাস্থ্য দফতরকে খবর দিই। ওরা এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status