ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
যেমন আছেন হাসপাতালে ভর্তি হওয়া পাকিস্তানি ওপেনার আবিদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 1:26 PM

যেমন আছেন হাসপাতালে ভর্তি হওয়া পাকিস্তানি ওপেনার আবিদ

যেমন আছেন হাসপাতালে ভর্তি হওয়া পাকিস্তানি ওপেনার আবিদ

সম্প্রতি বাংলাদেশ সফরে দারুণ খেলেছিলেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। নিজ দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ এ আজম ট্রফিতে খেলতে নেমে হঠাৎ বুকে ব্যথায় মাঠ থেকে সোজা হাসপাতালে ভর্তি হন তিনি। তার পরবর্তী অবস্থা জানতে ভক্ত-সমর্থকরা উদ্বিগ্ন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আবিদের বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার সার্বিক তত্ত্বাবধানে আছেন একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট। পিসিবির মেডিকেল টিমের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

পিসিবি আরো জানিয়েছে, আবিদের যে কারণে বুকে ব্যথা হয়েছে, সে রোগটির নাম একিউট করোনারি সিনড্রোম বা এসিএস। এসিএস এমন একটি অবস্থা যা কিনা হৃদযন্ত্রে হঠাৎ রক্তের প্রবাহ কমে যাওয়ার জন্য হয়। মূলত সে কারণেই রোগীরা বুকে ব্যথা অনুভব করেন।

সর্বশেষ বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফর্ম করেন আবিদ। দুই টেস্টের সিরিজে ৮৭.৬৬ গড়ে ২৬৩ রান আসে তার উইলো থেকে। জেতেন সিরিজসেরার পুরস্কারও। সফর শেষ করে দেশে ফিরে ঘরোয়া দল সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন এই ওপেনার।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর থেকে জানা যায়, ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিলেন সেন্ট্রাল পাঞ্জাবের আবিদ আলি। ব্যাটিংয়ে নেমে দুইবার বুকে ব্যথা হওয়ার কথা জানান তিনি। ব্যক্তিগত ৬১ রানের সময় আর না পেরে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

পরে সেন্ট্রাল পাঞ্জাবের টিম ম্যানেজার আশরাফ আলি জানান, তাদের ওপেনার আবিদ আলিকে পর্যবেক্ষণ ও পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চেক আপের পরেই কিছু বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার আগে খেলা ৬১ রানের ইনিংসের মাধ্যমে অনন্য এক মাইলফল স্পর্শ করেছেন আবিদ আলি। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

চলতি বছর টেস্ট ক্রিকেটে ১৫ ইনিংসে প্রায় ৫০ গড়ে ৬৯৫ রান করেছেন আবিদ। যেখানে রয়েছে দুইটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status