ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 5:32 PM

ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ব্যক্তিগত জীবনে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন। বেশ ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন।

এদিকে কিছুদিন আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার নাম থেকে ‘জোনাস’ অংশটি বাদ দেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই নিকের সঙ্গে তার ডিভোর্সের গুঞ্জন উড়তে শুরু করে।

এই গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি জানি না কেন এটি ছড়ালো! যতদূর মনে পড়ে, টুইটার অ্যাকাউন্টের সঙ্গে আমার নামের মিল রাখতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখলাম সবাই এটিকে অনেক বড় একটি ব্যাপার মনে করেছে। এটি শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, বন্ধুরা! শুধু মজা করুন।’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

বিয়ের পর নিজের নামের সঙ্গে স্বামী নিক জোনাসের পদবি যুক্ত করেছিলেন প্রিয়াঙ্কা। এত দিন ইনস্টাগ্রামে তার নাম লিখতেন ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। কিন্তু গত ২২ নভেম্বর হঠাৎ করেই ‘জোনাস’ পদবি বাদ দেন বলিউডের ‘দেশি গার্ল’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status