ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
তামান্নার বনবাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 10:35 AM

তামান্নার বনবাস

তামান্নার বনবাস

প্রকাশিত হয়েছে ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবির ট্রেলার। এ উপলক্ষে একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, তামান্না ভাটিয়া, অনুপ সোনি, মণীশ পল, শ্বেতা তিওয়ারি, সুনীল গ্রোভার, পরিচালক দীপক কুমার মিশ্র ও প্রযোজক একতা কাপুর। বিহারের এক জঙ্গলকে ঘিরে আবর্তিত ‘বন’-এর গল্পে লোকবিশ্বাস, অতিপ্রাকৃত ঘটনা ও আস্থার নানা অনুষঙ্গ এসে মিশেছে।

‘বন’-এ সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়াকে দম্পতির চরিত্রে দেখা যাবে। ছবির ছটপূজার গানের শুটিং করতে গিয়ে নদীর পানিতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় হঠাৎ তামান্না ভাটিয়ার চোখে পানি চলে আসে। কেন এমন হয়েছিল, নিজেও বুঝতে পারেননি। ছোটবেলা থেকেই ছটপূজার সঙ্গে পরিচিত তামান্না। মুম্বাইয়ের জুহু বিচে প্রতিবছর এই উৎসবে মানুষের ঢল দেখেছেন। তবে ছটপূজার বিশ্বাস, আবেগ ও আত্মনিবেদনের গভীরতা আগে সেভাবে অনুভব করার সুযোগ হয়নি।

বরাবরই ভিন্ন ধরনের চিত্রনাট্য ও নতুন জগতের গল্পে কাজ করতে চান সিদ্ধার্থ। সেই আগ্রহ থেকেই বন-এ যুক্ত হয়েছেন তিনি। অভিনেতার ভাষায়, ‘বন একেবারেই নতুন ও অন্য রকম এক জগৎ তৈরি করেছে। তাই প্রস্তাব পাওয়ার পর হ্যাঁ বলতে খুব বেশি ভাবতে হয়নি। এই ছবির মৌলিকত্বের কৃতিত্ব প্রয়োজনা সংস্থা দ্য ভাইরাল ফিভারের (টিভিএফ)।

একতা কাপুরের সঙ্গে এটি তাঁদের প্রথম ছবি। ভারতের নিজস্ব লোককথা ও দেশের বিভিন্ন প্রান্তের গল্পের ছায়া এতে আছে। তার সঙ্গে টিভিএফ নিজেদের স্বাদ যোগ করেছে। একতা কাপুরও আগে অনেক ফ্যান্টাসি শো প্রযোজনা করেছেন। ফলে এখানে ফ্যান্টাসি ও লোককথার সুন্দর মিশেল ঘটেছে।’

পঞ্চায়েত সিরিজের জন্য পরিচিত দীপক কুমার মিশ্র পরিচালনা করেছেন বন। বালাজি টেলিফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শোভা কাপুর ও একতা কাপুর। এটি ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status