ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
‘প্রাণভোমরা’য় নতুন মুখ, কে এই শ্রেয়সী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 9:56 PM

‘প্রাণভোমরা’য় নতুন মুখ, কে এই শ্রেয়সী?

‘প্রাণভোমরা’য় নতুন মুখ, কে এই শ্রেয়সী?

প্রাচীন বাংলার রূপকথায় বহুল পরিচিত ‘প্রাণভোমরা’র মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে আইস্ক্রিন অরিজিনাল হিসেবে। এটি হতে যাচ্ছে একটি সাইকোলজিক্যাল মিথোলজিক্যাল থ্রিলার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।


এর আগে আইস্ক্রিনে ‘চক্র’ ও ‘চক্র ২’ নির্মাণ করে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছেন ভিকি জাহেদ। সেই ধারাবাহিকতায় এবার সম্পূর্ণ ভিন্ন আবহ ও গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।



‘প্রাণভোমরা’র গল্পে প্রাচীন বাংলার রূপকথার পরিচিত মিথকে আধুনিক সময়ের ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। রূপকথায় যেমন রাক্ষস-খোক্ষসের প্রাণ কোনো রহস্যময় ভোমরার মধ্যে লুকিয়ে থাকার কথা বলা হতো, তেমনি এই সিরিজেও ‘প্রাণভোমরা’কে ভালোবাসার প্রতীক হিসেবে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।


মানুষের শরীর একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু তার ভেতরের অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি সত্যিই কখনো মরে যায়? সেই অনুভূতির টানে কি অতীত আবার ফিরে আসতে পারে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে যাবে ‘প্রাণভোমরা’র গল্প।

নির্মাণ সংশ্লিষ্টরা জানান, ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে শোনা ‘প্রাণভোমরা’র গল্পের সঙ্গে এই সিরিজের গল্পের সরাসরি মিল নেই। বরং চিরপরিচিত সেই মিথকে আধুনিক প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। কোথায় লুকিয়ে আছে সত্যিকারের ভালোবাসা, কেন সেটিকে খুঁজে বের করতে হবে এবং সেই ভালোবাসাকে ধ্বংস করার প্রয়োজনই বা কেন গল্পের নানা বাঁকে ধীরে ধীরে উন্মোচিত হবে এসব রহস্য।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, “‘প্রাণভোমরা’ নামটা শুনলেই বোঝা যায়, এখানে প্রাণ ও হৃদয়ের ব্যাপার আছে। চরিত্রগুলো ভালোবাসার কথা বলবে। আমরা দুনিয়াতে যেভাবে কথা বলতে চাই, চরিত্রগুলোও সেভাবেই কথা বলবে। আইস্ক্রিনের কনটেন্ট দর্শক পছন্দ করছে বলে একটার পর একটা ভালো সিরিজ কাজ আসছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status