ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 7:52 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 22 December, 2021, 7:57 PM

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। এটি বাংলার মেয়েদের ব্যাক টু ব্যাক শিরোপা। সবশেষ আসরেও শিরোপা জিতেছিল লাল সবুজের দল।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপপর্বের মত ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ভারতের বিপক্ষের ম্যাচের একাদশ থেকে কেবল মার্জিয়াকে সাইডবেঞ্চে বসিয়ে প্রায় অপরিবর্তিত দলটাকেই ফাইনালে খেলিয়েছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। মার্জিয়ার পরিবর্তে শুরুর একাদশে খেলেছেন গ্রুপপর্বে ৫ গোল করা ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা।

বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে ১৪ মিনিটে প্রায় এগিয়েই গিয়েছিল বাংলাদেশ। মারিয়া মান্দার দূরপাল্লার শটে বল ভারত গোলরক্ষক আনশিকার গ্লাভস ফসকালে ফিরতি বলে শট নেন তহুরা খাতুন।

মাটি কামড়ে বল জালে ঢোকার মুখে গোললাইনে বল আটকে দেন আনশিকা। ‘গোল হয়েছে’, বাংলাদেশের ফুটবলারদের এমন দাবি সত্ত্বেও গোল না দেওয়ার দাবিতেই অনড় থাকেন নেপালি রেফারি রায় অঞ্জনা।

২৫ মিনিটে আবার দুর্ভাগ্যের শিকার স্বাগতিকেরা। ডান প্রান্ত থেকে আনাই মগিনির আকাশে ভাসানো শট প্রতিহত হয় বারে। গোলমুখে দলের একজন থাকলে হয়তো সেই দফাতেই লিড পেত বাংলাদেশ।

এরপর বেশ কয়েকবার আঘাত পালটা আঘাত হয়েছে। কিন্তু গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত গোল শূন্যতে শেষ হয় ফাইনালের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও খেলাতেও ছিল আক্রমণ পাল্টা আক্রমণ। ৮০ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান আনাইমুকিনি। তার দুর্দান্ত দক্ষতায় বল জড়ায় ভারতের জালে। আর গর্জনে মেতে ওঠে কমলাপুর স্টেডিয়াম।

এই লিড বাকি দশ মিনিট ধরে রাখে বাংলাদেশ। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাধভাঙ্গা আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status