ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
মাছের বদলে শারীরিক সম্পর্ক, জেলেদের লালসার শিকার নারীরা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 8:51 PM

মাছের বদলে শারীরিক সম্পর্ক, জেলেদের লালসার শিকার নারীরা!

মাছের বদলে শারীরিক সম্পর্ক, জেলেদের লালসার শিকার নারীরা!

জাবোয়া। এই একটা নামই এখন ঘুরপাক খাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে। এক বিস্তীর্ণ অঞ্চলে এই প্রথা বেশ প্রচলিত। মাছ ধরার নৌকাগুলি পাড়ে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন নারীরা। পছন্দসই মাছ নেওয়ার জন্য জেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয় তাদের।


খবর অনুযায়ী, অনেক বছর ধরেই কেনিয়াতে এই প্রথা চলে আসছে। কেনিয়ার ভিক্টোরিয়া লেকের তীরে এই প্রথা রীতিমতো জাঁকিয়ে বসেছে। গরীব পরিবারের নারীদের মাছ কেনার সামর্থ্য থাকে না। তাই জেলেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও পরিবারের দিকে তাকিয়ে এই প্রথায় নামতে হয় তাদের।

জানা গেছে, মাছ ধরার আগে কিংবা পরে জেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয় নারীদের। তারপর জেলেদের কাছ থেকে মাছ পান তারা। সেই মাছ নারীরা বাজারে গিয়ে বিক্রিও করে দেন। বিক্রি করে দেওয়া টাকায় সংসার চালান তারা।
আগে কেনিয়ায় এই প্রথা চালু থাকলেও, এখন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশেও ‘জাবোয়া’ প্রথা ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে এইচআইভিও। তবে নারীদের ওই পথ থেকে সরিয়ে নিতে নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তা সত্ত্বেও জাবোয়ার প্রথা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রত্যেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status