রাত হলেই মহিলা হোস্টেলের ভিতর কি হয় , অবাক হয়ে যাবেন…
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 9:03 PM
রাত হলেই মহিলা হোস্টেলের ভিতর কি হয় , অবাক হয়ে যাবেন…
ঢাকা শহরে উচ্চ শিক্ষার জন্য আসা বেশীর ভাগ মেয়ে গ্রামে মা-বাবার কঠোর শাসনে বড় হয়েছে। ইন্টারমেডিয়েট পাস করার পর উড়ো উড়ো মনের সাথে ফ্যামিলি শাসন থেকে মুক্তি পেয়ে ঢাকায় এসে অবাধ স্বাধীনতা পাওয়ার আনন্দ।
এতেই পড়ালেখা থেকে দূরে সরে মোবাইল, ইন্টারনেটে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে হোস্টেলের মেয়েরা । একটা সময় আসক্তি এমনই পর্যায়ে পৌঁছাচ্ছে যে, সাধারণ রিয়েল লাইফ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বিভিন্ন হোস্টেল, মেসে থাকা ১১৫ জন ছাত্রীর সাথে কথা বলে জানা যায়, ঢাকা শহরের বিভিন্ন ছাত্রী হোস্টেল, মেসের বাতি বন্ধ হয় রাত ২টার পর। ৫৫ জন ছাত্রী রাত ৩টার মধ্যে, ৩৭ জন ভোরে এবং ২৩ জন রাত ২টার মধ্যে ঘুমানোর কথা জানিয়েছেন।
রাত জেগে কি করে? এমন প্রশ্নের জবাবে ৩টার মধ্যে ঘুমানো ৫৫ জন জানিয়েছেন, ক্লাস থাকলে ঘণ্টা খানেক বই নিয়ে বসা হয়। বাকি সময় স্ট্যাটাস, কমেন্ট, লাইক, চ্যাট, গ্রুফ চ্যাট কিংবা মোবাইলে কথা বলার কথা জানিয়েছেন। ভোরে ঘুমানো ৩৭ জন জানিয়েছেন ফেসবুক, হোয়াটসআ্যপ কিংবা মোবাইল ফোনে বয়ফ্রেন্ডের সাথে কথা বলা যখন যেটা ভাল লাগে তা করা। রাত ২টার মধ্যে ঘুমানো ২৩ জন জানিয়েছেন, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা। পড়ার চাপ না থাকলে মাঝে মাঝে ফেসবুক কিংবা মোবাইলে ঘণ্টা খানেক সময় দেয়।
সর্বনাশা ফেসবুক সর্বনাশ মোবাইল কলরেটে ২০১৪ সালে আমেরিকান এডুকেশনাল রিসার্চ আ্যসোসিয়েশনের বার্ষিক সভায় ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক যে প্রতিবেদন সাবমিট করেছিল তাতে ইন্টারনেট ব্যবহারকারীদের খারাপ রেজাল্টের চিত্র ফুটে উঠেছিল। এরকমের খারাপ রেজাল্টের পেছনে ছিল ফেসবুকসহ জনপ্রিয় স্যোশাল সাইটগুলোতে আসক্ত হয়ে পড়া।সম্প্রতি জাপান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপে স্টুডেন্টদের খারাপ রেজাল্টের পেছনে মোবাইল ডিভাইস নিয়ে সময় ক্ষেপণকেই দায়ী করা হয়েছে। বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বেশীর ভাগই এখন ফেসবুক, টুইটার, হোয়াটসআ্যপ ব্যবহার করছে।
ফেসবুক, হোয়াটসআপ, টুইটারের পাশাপাশি বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর সস্তা কলরেটও স্টুডেন্টদের পড়ার ‘তেরটা’ বাজাচ্ছে। ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়েরাও সুপার এফএনএফে ২৪ ঘণ্টা মাত্র ২৫ পয়সা, ১ টাকা ১৪ পয়সায় ১০০ এসএমএস, রাত ১২টা থেকে ফ্রি ফেসবুক ব্যবহারের পুরো সুবিধা ভোগ করছে। রাত ১২টার পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ফেসবুকে লগইন করার সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। এবং এদের বেশীর ভাগই শিক্ষার্থী।
সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই সমাজের প্রতিটি বিবেকবান মানুষ চান নাদিয়া, তামান্নারা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গঠনে অবদান রাখুক, দেশকে সৎ আদর্শবান নাগরিক উপহার দেওয়ার দিকে এগিয়ে যাক। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। রাত ১২টার পর ফ্রি ফেসবুক সেবা, সস্তা কলরেট দিয়ে যারা তামান্না, নাদিয়াদের সুন্দর আগামীর স্বপ্ন কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিকল্প নেই বলেই সুস্থ্য বিবেকবান প্রতিটা মানুষ বিশ্বাস করে।