ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বসুন্ধরা আই হসপিটালে ১৬ দুস্থ রোগীর নিখরচায় ফ্যাকো সার্জারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 12:51 PM

বসুন্ধরা আই হসপিটালে ১৬ দুস্থ রোগীর নিখরচায় ফ্যাকো সার্জারি

বসুন্ধরা আই হসপিটালে ১৬ দুস্থ রোগীর নিখরচায় ফ্যাকো সার্জারি

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ১৬ জন রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি করা হচ্ছে। মোট ১৬ জন রোগীর মধ্যে ৯ জন পুরুষ এবং ৭ জন মহিলা রোগীর ফ্যাকো সার্জারি করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. মৌটুসী ইসলামের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ভিশন স্পেশালিষ্টস অব ক্যালিফোর্নিয়ার পরিচালক ডা. ফাহাদ এইচ. খান ও ডা. রুবিনা আক্তার।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচআর এডমিনিস্টেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আগে থেকেই এ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো বলেন, সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও অধিক রোগীকে বিনামূল্যে সার্জারি করা হয়েছে। তবে কভিডের কারণে বিভিন্ন জেলায় কার্যক্রম কিছুটা বন্ধ থাকলেও হসপিটালে এটি চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status