ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
বগুড়ায় ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 September, 2026, 11:49 AM

বগুড়ায় ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে বগুড়া মহানগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরিফুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মো. রশিদুল হাসান তালুকদার লিটন, প্রচার সম্পাদক মো. কবির হোসেন মিলন, সহ-দফতর সম্পাদক মো. মামুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন, কামাল, লিটনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status