ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
শ্রীবরদীতে পাচারের সময় কৃষকদের হাতে ধরা পড়ল ২৪ বস্তা সার
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Monday, 14 September, 2026, 11:15 AM

শ্রীবরদীতে পাচারের সময় কৃষকদের হাতে ধরা পড়ল ২৪ বস্তা সার

শ্রীবরদীতে পাচারের সময় কৃষকদের হাতে ধরা পড়ল ২৪ বস্তা সার

শেরপুরের শ্রীবরদীতে পাচারের সময় ২৪ বস্তা সার আটক করেছেন স্থানীয় কৃষকরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের কৃষ্ণচূড়া বাজার থেকে এ সার জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, শ্রীবরদী বাজার থেকে ভ্যানে করে ১১বস্তা টিএসপি ও ১৩ বস্তা এমওপি সার ইসলামপুর উপজেলার টানাব্রিজ বাজারে খুচরা বিক্রেতা রায়হান মিয়ার দোকানে যাচ্ছিল। কৃষ্ণচূড়া বাজারে পৌঁছালে স্থানীয় কৃষকরা সারবোঝাই তিনটি ভ্যান আটক করে কৃষি অফিসে খবর দেন।
 
পরে মোবাইল কোর্ট এর মাধ্যমে বিএডিসি সার ডিলার মেসার্স রোকসানা এন্টারপ্রাইজকে ১০০০০ হাজার টাকা ও  বিসিআইসি ডিলার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: হাসিব উল- আহসান।এছাড়াও উপস্থিত ছিলেন অত্র উপজেলার কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status