ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 12:53 PM

ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম স্বপন কুমার সরকার (৬২)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। থাকতেন ঢাকার গেন্ডারিয়ায়।

ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন গণমাধ্যমকে জানান, ‌‘সকালে রাজধানীর সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটির একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। সুরতহাল রিপোর্টের পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

এসআই মো. উজ্জ্বল হোসেন আরও জানান, ‘দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status