ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আলোচনায় কিলি-নিমা জুটি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 2:23 PM

আলোচনায় কিলি-নিমা জুটি!

আলোচনায় কিলি-নিমা জুটি!

বর্তমানে স্যোশাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার এক জনপ্রিয় জুটি। ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রাম স্ক্রল করে এ জুটির ভিডিও দেখেনি, এমন মানুষের সংখ্যা খুব কমই আছে।


বলছিলাম কিলি পল ও নিমা পলের কথা। এ জুটি ইতোমধ্যে বলিউডের অনেক গানের সঙ্গে লিপসিং করে নেটিজন ও সেলিব্রেটিদের মন জয় করে নিয়েছে।

ঐতিহ্যবাহী পোশাক ‘মাশাই’ গায়ে জড়িয়ে বলিউড গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন এ জুটি। ও জালিমা, মোহাব্বত মে, হাম তেরে বিনসহ জনপ্রিয় সব গানে পারফর্ম করেছেন তারা। ভিডিওর প্রথমে নিমা ঠোঁট মিলিয়ে গান শুরু করেন, পরবর্তীতে কিলিকে এই ব্লকবাস্টার গানের সুরে নাচতে দেখা যায়।

এ ছাড়া কিলি ইউটিউবে একাধিকবার গানগুলো দেখে অভিনেতারা কীভাবে আবেগপ্রবণ হয় এবং গানের কথা ও সংলাপ সঠিকভাবে উচ্চারণ করে, তা গুগল করে শেখার চেষ্টা করেন। কিলি পল বলেন, শুরুতে কষ্ট হলেও এখন গানের সবগুলো শব্দ বুঝতে পারি এবং মিউজিক অনুভব করতে পারি। মূলত একটি গানের ভিডিওসহ সবকিছু তৈরি করতে ১ থেকে ২ দিন সময় লাগে তার।

ভাইবোনের এই জুটি এখন ইন্টারনেটে সেনসেশন হয়ে দাঁড়িয়েছে। তাদের অন পয়েন্ট লিপসিং এবং কোরিওগ্রাফি নেটিজনদের হৃদয় কেড়ে নিয়েছে। কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা এবং শাহরুখ খানসহ আরও অনেকের প্রশংসায় ভাসছেন তারা। কিলি পলের ইনস্টাগ্রামে বর্তমানে ৩ লাখ ৫০ হাজার ফলোয়ার রয়েছে।

সম্প্রতি বিবিসির এশিয়া নেটওয়ার্কের এক ইন্টারভিউতে কিলি বলেন, ‘আমি অনেক বলিউড মুভি দেখে বড় হয়েছি। শাহরুখ খান, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, অজয় দেবগন, জ্যাকি শ্রফ, হৃত্বিক রোশন, সালমান খানদের মুভি বেশি দেখা হতো।’ ওই ইন্টারভিউতে কিলি ভারতে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন এবং শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক রোশন এবং জ্যাকি শ্রফের সঙ্গে দেখা করার ইচ্ছাও পোষণ করেন।

ইংরেজি এবং স্থানীয় ভাষা ছাড়াও ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন। তবে এখন হিন্দি ভাষাও খুব ভালো করে শিখতে চান কিলি পল। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগুসহ অন্য ভাষাতেও কন্টেন্ট তৈরি করতে চান এ জুটি। কিলি জনপ্রিয় হওয়ার পর সম্প্রতি বলিউডের সুরকার তানিষ্ক বাগচীর কাছ থেকে মৌলিক গান করার অফার পেয়েছেন।

একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করা অবস্থায় তিনি এমটিভির শোয়ের জন্য অডিশন দিতে মুম্বাইতে উড়ে যান। যদিও সুব্বা হিন্দিতে বলতে পারতেন না, যা তার জন্য বাধা তৈরি করেছিল। তবে তার আত্মবিশ্বাস ছিল অটুট। নানা প্রতিভার অধিকারী হওয়ায় সেখানকার বিচারকের কাছ থেকে তিনি অভিনন্দনও অর্জন করেন। সেখানেও শীর্ষ চার প্রতিযোগীর মধ্যে একজন ছিলেন সুব্বা। এমনকি তিনি এমটিভি সুপার মডেল অব দ্য ইয়ার ২০২১ প্রতিযোগিতার প্রথম রানারআপ হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status