ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
লাখো মানুষের অনুপ্রেরণা ‘সুব্বা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 2:19 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 December, 2021, 2:20 PM

লাখো মানুষের অনুপ্রেরণা ‘সুব্বা’

লাখো মানুষের অনুপ্রেরণা ‘সুব্বা’

মাত্র ২১ বছর বয়সী এক তরুণী একশা হাংমা সুব্বা। এই তরুণী একাই যেন একের মধ্যে অনেক কিছু। একাধারে তিনি একজন পুলিশ, সুপার মডেল, বক্সার ও বাইকার।


বিশ্বের লাখ লাখ মানুষের অনুপ্রেরণা তিনি। ঝড়ের গতিতে বাইকও চালান তিনি। নারী হিসেবে কোনো কাজকেই তিনি অবহেলা করেননি, বরং পুরুষতান্ত্রিক সমাজে নিজেকে ছোট করে না দেখে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে ছোট থেকেই নিজেকে এভাবে প্রতিষ্ঠিত করেছেন সুব্বা।

সিকিমের রুম্বুক গ্রামে সুব্বার জন্ম হয়। তার বাবা একজন কৃষক। তার একজন বড় ভাই ও ছোট এক বোন আছে। ছোটবেলা থেকেই স্থানীয় বক্সিং ক্লাসে যোগদান করতে তিনি। এরপর একজন প্রফেশনাল বক্সারও বনে যান তিনি। একসময় তিনি টেলিভিশন রিয়েলিটি শো ‘এমটিভি সুপার মডেল অব দ্য ইয়ার’ প্রবেশের স্বপ্ন দেখতেন।

তার ‘স্বপ্ন দেখার সাহস’ এর পেছনের মূল কাণ্ডারি ছিলেন বাবা। যিনি বিশ্বাস করতেন, তার মেয়েকে থামানো উচিত হবে না। তারা বাবা ব্রুট জানান, মেয়েকে ফিটনেস ধরে রাখার ভালো মাধ্যম হিসেবে বক্সিং শিখতে বলেছিলেন। একসময় মেয়ের আগ্রহ দেখে খুবই খুশি হন বাবা। খুব শিগগিরই একশা জাতীয় স্তরে বক্সিংয়ে নিজ রাজ্যের প্রতিনিধিত্ব করেন।

১৯ বছর বয়সে স্নাতক পাস করার সময় তিনি চাকরি করার সিদ্ধান্ত নেন। তখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বড় ভাই। পরিবারের দায়িত্ব নিতে তিনি সিকিমের পুলিশ বাহিনীতে যোগ দেন। এ জন্য তাকে কঠিন পরিস্থিতিতে ১৪ মাসের প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।


একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করা অবস্থায় তিনি এমটিভির শোয়ের জন্য অডিশন দিতে মুম্বাইতে উড়ে যান। যদিও সুব্বা হিন্দিতে বলতে পারতেন না, যা তার জন্য বাধা তৈরি করেছিল। তবে তার আত্মবিশ্বাস ছিল অটুট। নানা প্রতিভার অধিকারী হওয়ায় সেখানকার বিচারকের কাছ থেকে তিনি অভিনন্দনও অর্জন করেন। সেখানেও শীর্ষ চার প্রতিযোগীর মধ্যে একজন ছিলেন সুব্বা। এমনকি তিনি এমটিভি সুপার মডেল অব দ্য ইয়ার ২০২১ প্রতিযোগিতার প্রথম রানারআপ হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status