ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 6:03 PM

যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে নারী আটক

যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে নারী আটক

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। যশোর সদর হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের নিচতলায় এ ঘটনা ঘটে।আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর এলাকার মাহমুদ আলীর স্ত্রী। 

ভুক্তভোগী শাহানারা (৬৫) যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রীপ্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহানারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। অভিযোগ, এ সময় পেছন থেকে তাঁর ওড়নার ভেতরে হাত ঢুকিয়ে কাটার দিয়ে গলার স্বর্ণের চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন শাহানা। 

এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।ঘটনাস্থল থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ও একটি কাটার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।এ বিষয়ে যশোর কোতোয়ালী থানাকে অবগত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status