|
অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার চক্রটি ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে এডিট করে ফেক ফেসবুক পেইজ ও ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলত। এরপর সেসব পেইজে ইলিশ মাছসহ ফার্নিচার, কলম, জুতা, বেবি টয়, অনলাইন জব ইত্যাদি পণ্য বিক্রির ভিডিও, শর্ট রিল ও ফেক কমেন্টস তৈরি করে লোভনীয় অফার ও আকর্ষণীয় বিজ্ঞাপন বুস্ট পোস্টের মাধ্যমে জনসাধারণের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিত। ক্রেতাদের সাথে যোগাযোগে তারা অন্যজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করত এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি অডিও কলে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আব্দুল কাদের, সাকিব ইত্যাদি ভুয়া নামে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে জাহির করত। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে তারা ভুয়া ঠিকানা, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে নকল ভাউচার তৈরি করত, অথচ গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পর মালামাল সরবরাহ না করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করছিল। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা নং-১১১, জিআর-৯৭৮/২৬, তারিখ-২১/০৮/২০২৬ইং, ধারা-২১ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোডে এবং মামলা নং-০৫, জিআর-১০২৪/২৬, তারিখ-০১/০৯/২০২৬ইং, ধারা-২১/২২ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোডে পৃথক দুটি মামলা রুজু হয়। মামলা দুটির সূত্র ধরে চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবি তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার ১। ফুরকান শেখ (২৫), পিতা-ইকতার, ২। চান মিয়া (২৫), পিতা-মৃত মোশারফ শেখ, ৩। রাতুল হোসেন নবেল (২৫), পিতা-সরোয়ার শেখ,৪। শহিদুল শেখ (২৩), পিতা-দিদার শেখ। একই ঘটনায় ইতিপূর্বে গ্রেফতারকৃত ০২ জনসহ এ পর্যন্ত মোট ০৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে তদন্তাধীন রয়েছে। অনলাইনে প্রতারণা রোধে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
