ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
প্রবাসীর গর্ভবতী স্ত্রী রাতভর সর্বনাশের শিকার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 December, 2021, 2:14 PM

প্রবাসীর গর্ভবতী স্ত্রী রাতভর সর্বনাশের শিকার

প্রবাসীর গর্ভবতী স্ত্রী রাতভর সর্বনাশের শিকার

বান্দরবানের দুই শিশু সন্তানকে ঘরে তালাবদ্ধ করে প্রবাসীর গর্ভবতী স্ত্রীকে বেঁধে রাতভর ধর্ষণ, মারধর ও বসতবাড়িতে লুটপাটের খবর পাওয়া গেছে। বুধবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার লামার রূপসীপাড়ায় এই ঘটনা ঘটে। এমনটাই জানান বৈদ্দ্যভিটা রূপসীপাড়া ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তাহের।

এলাকাবাসী জানায়, সকালে প্রবাসীর বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যায়। তখন প্রবাসীর বাড়ির জানালা দিয়ে দুই শিশুকে কান্না করতে দেখে এগিয়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা দেখে লোকজন। পরে জানাজানি হলে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘরে প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশু ছিল। রাত দুইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা মুখ চেপে ধরে স্ত্রীর। এসময় তার দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে রাতভর নির্যাতন ও মারধর করা হয়। দুর্বৃত্তরা বাড়ির আলমারি, ওয়ারড্রব ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

লামা থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় রশি কেটে ওই নারীকে উদ্ধার করা হয়। তাকে জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হচ্ছে।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অপরাধীদের ছাড় দেয়া হবে না। পুলিশ তদন্ত করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status