ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
ময়মনসিংহ নগরীর গন্দ্রপায় পৈতৃক ‎জমি দখল ও হুমকির অভিযোগ
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 9 September, 2026, 7:25 PM

ময়মনসিংহ নগরীর গন্দ্রপায় পৈতৃক ‎জমি দখল ও হুমকির অভিযোগ

ময়মনসিংহ নগরীর গন্দ্রপায় পৈতৃক ‎জমি দখল ও হুমকির অভিযোগ

ময়মনসিংহ নগরীর ২৯নং ওয়ার্ডের গন্দ্রপা এলাকায় পৈতৃক জমি জোরপূর্বক দখল, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে কোতোয়ালী মডেল থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রেখা আক্তার (৩৮) বাদী হয়ে মোঃ হান্নান (৫২) ও মোঃ রুমান (৪৫)-সহ অজ্ঞাতনামা ১২/১৩ জনের নামে থানায় এই অভিযোগ দায়ের করেন।

‎অভিযোগে জানা যায়, বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী রেখা আক্তারের স্বামী মোঃ শেখ ছাব্বির হোসেনের পৈতৃক সূত্রে প্রাপ্ত গন্দ্রপা ও বাড়েরা মৌজার দাগ নং- ২০৪৫ ও ১০০০৫৫-এর ১৯ শতাংশ জমি বিবাদীরা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। শুধু তাই নয়, বিবাদীরা মিথ্যা মামলা দিয়ে তার স্বামী ও ভাসুর শামীমকে হয়রানি করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

‎অভিযোগে আরও জানা যায়, ঘটনার দিন গত ২ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭ টায় বিবাদীরা জমিতে অনধিকার প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে রেখা আক্তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়, এলোপাতাড়ি মারধর করে নিলাফুলা জখম করে এবং গালিগালাজ করে। এ সময় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি বা থানায় অভিযোগ করলে জীবননাশের হুমকি দেওয়া হয়।

‎ভুক্তভোগী রেখা আক্তার জানান, বিবাদীদের হুমকি ও ভীতি প্রদর্শনের কারণে বর্তমানে তিনি ও তার স্বামী নিজেদের বাসায় প্রবেশ করতে পারছেন না এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করার কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
‎​এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status