|
ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক পরিদর্শনকালে জেলা প্রশাসক গোডাউনে সংরক্ষিত সারের মজুত পরিস্থিতি, সংরক্ষণ ব্যবস্থা এবং ডিলারদের মধ্যে নিয়ম মতে সার সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্টক রেজিস্টারে উল্লেখিত মজুতের সঙ্গে বাস্তব মজুতের সামঞ্জস্য যাচাই করেন এবং ডিলারদের মাঝে সার বিতরণ কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব বনানী দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: ফরহাদ হোসেন এবং ঝিনাইগাতি বাফার গোডাউন ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আদিলুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে দেখা যায় গোডাউনে আগামী তিন মাসের ইউরিয়া সার মজুদ আছে। এ সময় তিনি সংরক্ষিত সার ও অন্যান্য কৃষি উপকরণের মজুত, সংরক্ষণ ব্যবস্থা এবং সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সার সরবরাহ কার্যক্রম পর্যালোচনা করেন। উপজেলার কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার ও কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিতকরণ এবং মজুত ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
