ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সকালে খালি পেটে পানি পান করার ৬ উপকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 2:49 PM

সকালে খালি পেটে পানি পান করার ৬ উপকার

সকালে খালি পেটে পানি পান করার ৬ উপকার

পানিই জীবন। পানি পান স্বাস্থ্যের জন্য যে সেরা একটি উপকরণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিদিন ৫-৬ লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন খালি পেটে এক গ্লাস পানি পান করলে তা হজমের ক্রিয়াকে স্বাভাবিক রাখে। তাতে পেটে গ্যাস ও পেট ফুলে থাকার মত কোনও সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।  

খালি পেটে পানি পান করলে শরীর থেকে টক্সিনও দূর হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করার অভ্যাস বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও সকালে খালি পেটে পানি পান করার উপকারিতা কী কী, তা

একনজরে দেখে নেওয়া যাক-

প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করুন। তাতে শরীরের রক্ত পরিশোধিত হয়। সকালে ঘুম থেকে উঠেই কালি পেটে অন্তত ৩ গ্লাস কুসুম কুসুম পানি পান করলে প্রস্রাবের মাধ্যমে সারারাত জমে থাকা ময়লা দূর হয়ে যায়।

বর্তমানে ভুল খাদ্যাভ্যাসের কারণে অধিকাংশের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয়। তবে খালি পেটে পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন দ্রুত। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খালি পেটে তিন গ্লাস পানি পান করুন। কয়েক সপ্তাহ পর নিশ্চিত এর ফল পাবেন।

যদি ওজন ক্রমশ বৃদ্ধি নিয়ে সমস্যায় ভোগেন তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ১-২ গ্লাস কুসুম কুসুম গরম পানি পান করার অভ্যাস তৈরি করুন। এতে শরীরে মেটাবলিজম উন্নত হয়। ধীরে ধীরে ওজন কমতেও সাহায্য করে।

ভোরবেলায় পানি পান করলে ঋতুস্রাব, প্রস্রাব, গলা ও কিডনি সংক্রান্ত রোগ সেরে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ২-৩ গ্লাস পানি পান করা উচিত।

সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরে নতুন কোষ তৈরি হয়। এছাড়া পেশিতে কোনও প্রকার ব্যথা থাকলে তা নিরাময় হয়ে যায়। এছাড়া পেশি মজবুত করতেও সাহায্য করে।

খালি পেটে পানি পান করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ রক্ত শুদ্ধ হলে তার বহিপ্রকাশ পায় মুখের ত্বকে। অসাধারণ ত্বক ও তার উজ্জ্বলতার জন্য সেলেবদের প্রথম কাজই হল ঘুম থেকে উঠে গরম বা স্বাভাবিক পানি পান করা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status