ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
‘গেম চেঞ্জিং’ দেশি-বিদেশি শিল্পীদের তালিকায় বাঁধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 4:28 PM

‘গেম চেঞ্জিং’ দেশি-বিদেশি শিল্পীদের তালিকায় বাঁধন

‘গেম চেঞ্জিং’ দেশি-বিদেশি শিল্পীদের তালিকায় বাঁধন

এ তালিকায় রয়েছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া, মহিন রাইনা, হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, এমা স্টোন, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ড, লেডি গাগাসহ আরও অনেকে।

২০২১ সালে যেসব অভিনয়শিল্পী তাদের শক্তিশালী, স্বতন্ত্র ও হৃদয়স্পর্শী কাজের মাধ্যমে সিনেমা বা কনটেন্টে তুমুল সাড়া দিতে পেরেছেন, তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট ফিল্মিসিল্মি ডটকম। আর এসব অভিনয়শিল্পীকে উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে।

অনুজ রাদিয়ার করা প্রতিবেদনে দেশ-বিদেশের অনেক নামিদামি তারকার সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনও।

তারকাদের নাম কোনো ক্রমিক অনুসারে সাজানো হয়নি। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বিনোদনের বিভিন্ন অনুষঙ্গকে একত্রিত করেছে এবং ভাষা ও গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে সর্বজনীন। ফলে কোনো কনটেন্ট এখন আর নির্দিষ্ট সীমানার মধ্যে না থেকে হয়ে উঠছে বৈশ্বিক।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেম চেঞ্জিং’ মানে বোঝানো হয়েছে পারফরম্যান্সকে, যা কি না অভিনয়শিল্পীর ফিল্মগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে। এমন ৩৮ জনের নাম তারা প্রকাশ করেছে।

এ তালিকায় রয়েছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া, মহিন রাইনা, হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, এমা স্টোন, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ড, লেডি গাগাসহ আরও অনেকে।

‘গেম চেঞ্জিং’ দেশি-বিদেশি শিল্পীদের তালিকায় বাঁধন

এদের সঙ্গেই রয়েছেন বাঁধন। তার সস্পর্কে বলা হয়েছে, ‘বাঁধন একজন ডেনটিস্ট হওয়ার পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেক দিন ধরেই মিডিয়াতে কাজ করেছেন।

‘এ বছরটি তার অভিনীত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর একটি গেম চেঞ্জার চলচ্চিত্র। এটি প্রথম বাংলাদেশি সিনেমা, যা কানে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি অফিশিয়ালি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও জমা দেয়া হয়েছে। এমন পারফরম্যান্সের পরে তিনি বলিউডের ভিশাল ভরদ্বাজের খুফিয়া সিনেমায় অভিনয় করেছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status