ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পাসপোর্টে তথ্য সংশোধন যেভাবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 4:31 PM

পাসপোর্টে তথ্য সংশোধন যেভাবে

পাসপোর্টে তথ্য সংশোধন যেভাবে

পরিপত্রে বলা হয়েছে, দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে পাসপোর্টে নিজের নাম, পিতা-মাতার নাম ও বয়স সংশোধনের জন্য প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয়পত্র, জেএসসি-জেডিসি-এসএসসি-এইচএসসি-দাখিল-কারিগরি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে।

পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ রেখে নতুন একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

বুধবার এ পরিপত্র প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, দেশের ভেতর পাসপোর্টের আবেদনকারীদের এনআইডি ও পাসপোর্টের মধ্যে গরমিল হলে যথাযথ প্রমাণের ভিত্তিতে তা সংশোধন করা যাবে। এনআইডিতে দেয়া নাম, পিতা-মাতার নাম ও বয়সসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে পাসপোর্টে দেয়া যাবে।

এ ছাড়া পাসপোর্ট সংশোধনের জন্য রি-ইস্যু আবেদন নিষ্পত্তি করতে সুরক্ষা সেবা বিভাগের ২৮ এপ্রিল জারি করা পরিপত্র অনুসরণ করতে বলা হয়েছে।

গত ২৮ এপ্রিল জারি করা পরিপত্রে বলা হয়েছে, দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে পাসপোর্টে নিজের নাম, পিতা-মাতার নাম ও বয়স সংশোধনের জন্য প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয়পত্র, জেএসসি-জেডিসি-এসএসসি-এইচএসসি-দাখিল-কারিগরি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে।

যাদের এ ধরনের সনদপত্র নেই, তাদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে বলা হয় পরিপত্রে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও জন্মসনদ বিবেচনা করতে বলা হয়েছে।

প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে আবেদনকারীর তথ্য যাচাই করা যাবে বলেও জানানো হয় সেই পরিপত্রে।

বয়স পরিবর্তনে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status