ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ভারতে আদালতে বিস্ফোরণ, নিহত ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 4:34 PM

ভারতে আদালতে বিস্ফোরণ, নিহত ২

ভারতে আদালতে বিস্ফোরণ, নিহত ২

দুপুর ১২টার একটু পর আদালত ভবনের দ্বিতীয় তলার একটি শৌচাগারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

পাঞ্জাবের লুধিয়ানা শহরে যেখানে জেলা কমিশনারের কার্যালয়, তার পাশেই এ আদালত ভবন। এ আদালত ভবন ও কমিশনারের কার্যালয় শহরের কেন্দ্রে।

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা আদালত ভবনে বিস্ফোরণে দুজন নিহত ও চারজন গুরুত্বর আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, দুপুর ১২টার একটু পর আদালত ভবনের দ্বিতীয় তলার একটি শৌচাগারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাঞ্জাবের লুধিয়ানা শহরে যেখানে জেলা কমিশনারের কার্যালয়, তার পাশেই এ আদালত ভবন। এ আদালত ভবন ও কমিশনারের কার্যালয় শহরের কেন্দ্রে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। গোটা আদালত চত্বর ঘিরে রেখেছে পুলিশ।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) সদস্যরা চণ্ডীগড় থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status