ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চীনে এক শহরে লকডাউন, বন্দী ১ কোটি ৩০ লাখ মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 5:23 PM

চীনে এক শহরে লকডাউন, বন্দী ১ কোটি ৩০ লাখ মানুষ

চীনে এক শহরে লকডাউন, বন্দী ১ কোটি ৩০ লাখ মানুষ

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের শানজি প্রদেশের রাজধানী জিয়ান শহরকে লকডাউন করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শহরের কর্মকর্তারা জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ ক্ষেত্র ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে শহরটির সব পরিবহন ব্যবস্থা। ফলে শহরটিতে বসবাস করা ১ কোটি ৩০ লাখ মানুষ প্রায় বন্দী!  

দেশটিতে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ আগেই এমন খবর বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী, দুইদিন পরপর একটি পরিবার থেকে একজন প্রয়োজনীয় কেনাকাটা করতে বাইরে বের হতে পারবেন। ঘোষিত এ লকডাউন কবে নাগাদ শেষে হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি।
জিয়ানে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এই সপ্তাহে শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। জিয়ান অঞ্চলটি নানা করণে চীনাদের কাছে বিখ্যাত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status