ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সিংগাইরে অটোবাইকে চাদর পেঁচিয়ে সবজি বিক্রেতার মৃত্যু
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Thursday, 23 December, 2021, 5:27 PM

সিংগাইরে অটোবাইকে চাদর পেঁচিয়ে সবজি বিক্রেতার মৃত্যু

সিংগাইরে অটোবাইকে চাদর পেঁচিয়ে সবজি বিক্রেতার মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপ‌জেলায় অটোবাইকে চাদর পেঁচিয়ে কুদ্দুস আলী (৪৭) নামে এক সবজির ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবজি ব্যবসায়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরদারের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কুদ্দুস আলী সিংগাইরের জয়মন্টপ থেকে সবজি কিনে ব্যবসা করতো। সকালে অটোবাইকে সবজি নিয়ে তেতুলঝোড়ার উদ্দেশ্যে রওনা হয়। চালকের পাশে বসে যাচ্ছিল সে। পথিমধ্যে তার শরীরে থাকা চাদর অটোবাইকের মেশিনের সাথে জড়িয়ে যায়। পরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status