|
পাইকগাছায় গোপন রোগের অশ্লীলতা প্রচারণার সংবাদ প্রকাশ: নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় গোপন রোগের অশ্লীলতা প্রচারণার সংবাদ প্রকাশ: নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ রোববার বিভিন্ন অনলাইন ও সোমবার দৈনিক পত্রিকায় খবর প্রকাশের পর (সোমবার ৭ সেপ্টেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাসানারা বিনতে আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি স্মারক নং-উপ: স্বাঃ কম:/পাইক/খুল/২০২৬/৮৭২ জানান,উপজেলাসহ যত্রতত্র বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহে প্র্যাকটিসরত চিকিৎসকদের নিয়ে মাইকিং/প্রচারনা চালানো হচ্ছে যা শব্দ দূষন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উল্লেখ্য Bangladesh Medical and Dental Council Code of Professional Conduct, Etiquette and Ethics এর ৩.৩ ধারা অনুযায়ি সম্পূর্ন নিষিদ্ধ। Bangladesh Medical and Dental Council Code of Professional Conduct, Etiquette and Ethics এর ধারা ৩.৪.১, ৩.৪.২, ৩.৪.৩, ৩.৪.৪, ৩.৪.৫, ৩.৪.৬, ৩.৪.৭, ও ৩.৪.৮ অনুযায়ি চিকিৎসকদের প্রচারনা শুধুমাত্র সাইনবোর্ড, স্টেশনারী প্যাড, নিউজপেপার, প্র্যাকটিস ওয়েব সাইট, সার্ভিস ইনফরমেশান নোটিশ, ডক্টরস ডাইরেক্টরি, ম্যাগাজিন ও জার্নাল সমূহে চালানো যাবে। অত্র বিজ্ঞপ্তি জারির পর থেকে অত্র উপজেলায় চিকিৎসকদের নিয়ে মাইকিং/প্রচারনা চালানো সম্পূর্ন নিষিদ্ধ করা হলো। আইন অমান্য কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। উল্লেখ্য রোব ও রোববার শব্দ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী: পাইকগাছায় নারী-পুরুষের গোপন রোগের অশ্লীলতা প্রচার করছে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা শিরোনাম সংবাদ প্রকাশিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
