ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্যোগে শতাধিক পরিবারকে ঐষধ বিতরণ
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Saturday, 24 October, 2026, 8:26 PM

বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্যোগে শতাধিক পরিবারকে ঐষধ বিতরণ

বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্যোগে শতাধিক পরিবারকে ঐষধ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


শনিবার বিকেলে বাঘাইহাট জোনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলার গঙ্গারাম বাজার এলাকায় এ মানবিক চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখসহ পার্শ্ববর্তী বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা প্রায় শতাধিক রোগীকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করা হয়।

এতে সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, ভৌগোলিক অবস্থান ও দুর্গমতার কারণে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষ সহজেই উন্নত চিকিৎসাসেবা পান না। এই বাস্তবতায় স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে সেনা জোনের উদ্যোগে ভুয়াছড়ি, মাসালং, সাজেকসহ সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় পর্যায়ক্রমে নিয়মিত এ ধরনের চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

সেনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পাহাড়ের সম্প্রীতি রক্ষা এবং পাহাড়ি-বাঙালি সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status