ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হাসপাতাল ছাড়লেন শাবনূর; কাঁদছেন ছেলের জন্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 2:26 PM

হাসপাতাল ছাড়লেন শাবনূর; কাঁদছেন ছেলের জন্য

হাসপাতাল ছাড়লেন শাবনূর; কাঁদছেন ছেলের জন্য

অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। একমাত্র ছেলে আইজান নেহানও করোনায় আক্রান্ত। বাসায় অসুস্থ ছেলেকে একা রেখে হাসপাতালে মন টিকছিল না। তাই অসুস্থ শরীর নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসেন শাবনূর।

হাসপাতাল থেকে বাসায় ফিরে শাবনূর দেশের একটি জাতীয় দৈনিককে জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু উপসর্গই এখনো পুরো শেষ হয়নি। খাওয়াদাওয়ায় অরুচিও আছে। হাসপাতালে থাকলে হয়তো এই কয় দিনে আরও উন্নতি হতো। চিকিৎসকেরাও জানিয়েছিলেন আরও কয়েকটি দিন থাকতে। কিন্তু কিচ্ছু ভালো লাগছিল না। ছেলেটা আমার অসুস্থ, যদিও বাসায় আমার আম্মা আছেন, তারপরও…। বাসায় এসে মা–ছেলে দুইজন দুই রুমে আইসোলেশনে আছি, কারণ আইজানের সমস্যাটা একটু কম। শান্তি লাগছে, ছেলেটা চোখের সামনেই আছে।’

২৯ ডিসেম্বর ছিল শাবনূরের ছেলে আইজান নেহানের জন্মদিন। সেদিন করোনা আক্রান্ত শাবনূর ছিলেন হাসপাতালের বিছানায়। আর করোনা আক্রান্ত ছেলে বাসায়। এ নিয়ে ফেসবুকে শাবনূর লিখেছিলেন, ‘ছেলের জন্মদিনে হাসপাতালে থাকায় আমি তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মণিকে শিগগিরই সুস্থ করে দেন।’

জানা গেছে, শাবনূর বেশ কিছু সমস্যা নিয়ে হাসপাতালে পরীক্ষা করাতে যান। করোনাসহ আরও বেশ কিছু পরীক্ষাও করান তিনি। হাসপাতালের কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত। হঠাৎ এ খবরে বিস্মিত ও হতবাক তাঁর পরিবারের সবাই। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর বুধবার সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

শাবনূর জানান, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো করোনা নেগেটিভ ফল পাননি শাবনূর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status