ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শীতে ছড়াচ্ছেন উত্তাপ, চেনেন এই বাংলা গায়িকাকে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 2:41 PM

শীতে ছড়াচ্ছেন উত্তাপ, চেনেন এই বাংলা গায়িকাকে?

শীতে ছড়াচ্ছেন উত্তাপ, চেনেন এই বাংলা গায়িকাকে?

খবরের পাতা খুললেই চোখে পড়ে নায়িকাদের “উত্তপ্ত” হওয়ার সংবাদ। কিন্তু উত্তাপ কি শুধু নায়িকারাই ছড়াতে পারেন? মোটেও না; মিষ্টি কণ্ঠের এক গায়িকা নীল জলে হাবুডুবু খেয়ে জানিয়ে দিয়েছেন!


কয়েক দিন আগে মালদ্বীপের নীলাভ সমুদ্রসৈকতের আনন্দ উপভোগ করতে বিকিনি পড়ে সুইমিংপুলে নেমে গেলেন। সেখানে নীল পানিতে রঙিন জামায় আবেদনময়ী দেখাচ্ছিল তাকে।

টলি থেকে বলি জগতে নিজের মিষ্টি কণ্ঠের কল্যাণে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন যিনি, সেই গায়িকাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন লুকে।

বলিউডে “অ্যালন”, “আপনে” , “হাম্পটি শর্মা কি দুলহানিয়া”-র মত একাধিক সিনেমায় প্লে ব্যাক করে ফেলেছেন গায়িকা।

বাংলায় “পাগলু”, “হিরোগিরি”, “বচ্চন”, “বেশ করেছি প্রেম করেছি”-র মত সিনেমার গানগুলো মানেই তিনি।

এতক্ষণ আকৃতি কাক্কারের কথাই বলছিলাম! তার মিষ্টি অথচ ঝক্কাস গলার মোহে আচ্ছন্ন সঙ্গীতপ্রেমী মানুষ। কেবল মিষ্টি গানের গলা দিয়ে নয় মানুষের সঙ্গে নম্র ব্যবহার এবং ফ্যানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আকৃতির জুড়ি মেলা ভার।

আকৃতির ইনস্টাগ্রামজুড়ে শুধুই মালদ্বীপের ছবি! নীল সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে বিকিনি পড়ে সুইমিংপুলে নেমে গেলেন। সেখানে নীল জলে দুধ সাদা রঙের প্রিন্টেড বিকিনিতে আবেদনময়ী দেখাচ্ছিলো আকৃতিতে।

ছোটো করে কাটা চুল তার সঙ্গে বাদামি হাইলাইট, এবং পরনে সাদা সুইমিং সুট। রোদের আলো পড়ে আকৃতির স্নিগ্ধ তাকে আরও পাঁচ গুণ বাড়িয়ে তুলে ছিল। ছবি পোস্ট করে ক্যাপশন দেন, এটি এমন জায়গা যেখানে আরটিপিসিআর রিপোর্ট ছাড়াই ঘুরে যেতে পারবেন।

পছন্দের গায়িকাকে অভিনব রূপে দেখে চোখ সরাতে পারছে না নেটিজেনরা। তারা সবাই আকৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপ ভ্রমণের জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status