ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীতে দুই বিএনপি নেতাকে অব্যাহতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 6 January, 2022, 2:44 PM

নোয়াখালীতে দুই বিএনপি নেতাকে অব্যাহতি

নোয়াখালীতে দুই বিএনপি নেতাকে অব্যাহতি

নোয়াখালীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার অভিযোগে জেলা বিএনপির দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ এবং পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ এবং নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি পাওয়া দুইজনের পরিবর্তে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক ও সহ-সভাপতি।

এর আগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ায় ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয় জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকারকে। গত বছরের ২৫ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নজরুল ইসলাম মঞ্জুকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status