ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানি আম্পায়ারকে ‘ঘুষ’ দিয়েছিলেন শেবাগ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 10:46 PM

পাকিস্তানি আম্পায়ারকে ‘ঘুষ’ দিয়েছিলেন শেবাগ!

পাকিস্তানি আম্পায়ারকে ‘ঘুষ’ দিয়েছিলেন শেবাগ!

বীরেন্দ্র শেবাগ, ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম বিস্ফোরক ব্যাটারের নাম। আক্রমণাত্বক ব্যাটিং করে ক্রিজে থাকতে চাইতেন তিনি। সে জন্য নাকি একবার পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফকেও ‘ঘুষ’ও দিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান শেবাগ।

তিনি বলেন, আম্পায়ারদের দামি ব্র্যান্ডের জুতো, চশমা এবং টি-শার্ট উপহার হিসেবে দিতেন তিনি। যাতে আম্পায়াররা তার বিরুদ্ধে সহজে আউটের সিদ্ধান্ত না দেন। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্য়াচ খেলার সময়েও এমনই একটি ঘটনা ঘটেছিলো।

৮০ রানে ব্যাট করছিলেন শেবাগ। সাবেক অজি ফাস্ট বোলার মিচেল জনসন তাকে একটি শর্ট পিচ ডেলিভারি করেছিলেন। ওই ডেলিভারিতে তার ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষকের হাতে যায়। কিন্তু পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ তার আঙুল তোলেননি। সে সময় ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) কোনো ব্যবস্থা ছিল না, বেঁচে যান শেবাগ।

ওই ঘটনার কথা স্মরণ করে শেবাগ বলেন, শৌখিন সামগ্রীর প্রতি দূর্বলতা ছিলো আসাদ রউফের। উনি দামি ব্র্যান্ডের চশমা, টি-শার্ট, জুতো এবং অন্য সামগ্রী ব্যবহার করতে ভালোবাসতেন। সেই সময় আমি অ্যাডিডাসের শুভেচ্ছাদূত ছিলাম। সে কারণে আমি মাঝেমধ্যেই তাকে ওই ব্র্যান্ডের চশমা, টি-শার্ট, জুতো উপহার দিতাম। আর মজা করে বলতাম, আমি যখন ব্যাট করবো, তখন যেন সহজে আউটের জন্য আঙুল না তোলেন।

শেবাগ আরো বলেন, উনি (আসাদ রউফ) ঠিক সেই কাজটাই করেছিলেন। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলাম। মিচেল জনসন আমাকে একটা শর্ট পিচ ডেলিভারি করেছিলো। আমি কাট করতে গেলে বলটি ব্যাটের কানায় লেগেছিলো। ড্রেসিংরুম পর্যন্ত সেই ব্যাটে-বলের সংযোগের শব্দ শুনতে পাওয়া গিয়েছিলো। কিন্তু রউফ আউট দেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status