ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ই-কমার্সে অবৈধ ডিজিটাল আইটেম বিক্রি বন্ধে নির্দেশনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 11:04 PM

ই-কমার্সে অবৈধ ডিজিটাল আইটেম বিক্রি বন্ধে নির্দেশনা

ই-কমার্সে অবৈধ ডিজিটাল আইটেম বিক্রি বন্ধে নির্দেশনা

ই-কমার্স প্ল্যাটফর্মে অবৈধ ডিজিটাল আইটেম বিক্রি বন্ধে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ডিজিটাল আইটেম দেশীয় মুদ্রায় বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। এর বিক্রেতাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এর মূল্য বিদেশে পাঠানো না হলে এ ধরনের ব্যবসা বিদেশি মুদ্রায় লেনদেন নীতিমালা লঙ্ঘন হবে। এ ধরনের পেমেন্টের ক্ষেত্রে ভ্যাট ও করের বিষয় রয়েছে।

একই সঙ্গে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য বিদেশি মুদ্রায় কোনো ডিজিটাল আইটেম কেনা হলে তা ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির বিষয়েও নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status