ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পকেটে ভিভো মোবাইল বিস্ফোরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 June, 2026, 8:26 AM
সর্বশেষ আপডেট: Thursday, 25 June, 2026, 1:28 PM

এবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পকেটে ভিভো মোবাইল বিস্ফোরণ

এবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পকেটে ভিভো মোবাইল বিস্ফোরণ

দেশে স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পকেটে থাকা ভিভো ব্র্যান্ডের একটি মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষার্থী আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আমিরুল ইসলাম। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
ভুক্তভোগী আমিরুল ইসলাম জানান, সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর হঠাৎ তার পকেটে থাকা ভিভো Y12 মডেলের মোবাইল ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই ফোনটিতে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে ক্যাম্পাসে যাওয়ার জন্য বের হয়েছিলাম। হঠাৎ পকেটে থাকা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে আমি আহত হই এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছি।

উল্লেখ্য, রোববার (২১ জুন) গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক এলাকায় ভিভো ব্র্যান্ডের একটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির এক গৃহবধূ অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে ছিলেন। এ সময় তিনি তার ব্যবহৃত ভিভো ওয়াই-২০ (Vivo Y20) মডেলের মোবাইল ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠতে দেখেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের জানান।

ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে গত ১৪ জুন, ভিভোর (vivo) সাব-ব্র্যান্ড আইকিউ (iQOO) মডেলের একটি স্মার্টফোন ব্যবহার করতেন মিজানুর রহমান। ভয়াবহ এই ঘটনার পর তার ব্যবহৃত মোবাইল ফোন এবং চার্জারটি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়।

মোবাইল ফোন বিস্ফোরণে মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সেই রাতের কোনো এক সময় বিস্ফোরণের ঘটনায় মিজানুর রহমানের কক্ষে আগুন ধরে যায়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, মিজানুর রহমানের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে ভিভো মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযোজন করা হবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status