ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পাঁচ লাখ টাকা পেল পরিবার, হিমেলের মা পাবেন আজীবন চিকিৎসা ভাতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 8:22 PM

পাঁচ লাখ টাকা পেল পরিবার, হিমেলের মা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

পাঁচ লাখ টাকা পেল পরিবার, হিমেলের মা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের পরিবারকে পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। সেইসঙ্গে তার মাকে আজীবন চিকিৎসা ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার দুপুরে নাটোরে দাফন শেষে সেখানে পরিবারের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, হিমেলের পরিবারের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। নাটোরে তার নানার বাড়িতে গিয়ে চেক হস্তান্তর করেছি। ভুক্তভোগী পরিবারটিকে ধাপে ধাপে আরো সহযোগিতা করা হবে। হিমেলের মায়ের আজীবন চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। এছাড়া আহত ছাত্রের চিকিৎসার সব খরচও বিশ্ববিদ্যালয় দেবে।

এর আগে সকাল ৯টায় চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শিল্পাচার্য জয়নুল আবেদীন অ্যাকাডেমিক ভবনের সামনে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে মরদেহ রাখা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ সামগ্রী বহনকারী একটি বেপরোয়া ট্রাক হবিবুর রহমান হলের সামনে মাহমুদ হাবীব হিমেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাংচুর চালায়। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে এলে তাকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। দুই ঘণ্টা পর মরদেহ বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।

এদিন রাতে শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে আন্দোলন চালিয়ে যান। দাবিগুলো হলো- প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, নিহত শিক্ষার্থীর বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঠিকাদার প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করেছেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত দেড়টায় প্যারিস রোডে এ ঘোষণা দেন তিনি।

এ সময় উপাচার্য নিহত শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের সব দাবি মেনে একসঙ্গে এ সমস্যার সমাধানকল্পে কাজ করার আশ্বাস দেন। এ সময় মহানগরের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এরপর বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় হিমেলের মরদেহ চারুকলা অনুষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এরপর পুরো চারুকলা প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। শিক্ষক এবং বন্ধুবান্ধব কান্নায় ভেঙে পড়েন। হিমেলের মরদেহের কফিনে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status