ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যুদ্ধের মাঝেও যে কারণে কিয়েভ ছাড়ছেন না বাঙালি চিকিৎসক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 10:51 AM

যুদ্ধের মাঝেও যে কারণে কিয়েভ ছাড়ছেন না বাঙালি চিকিৎসক

যুদ্ধের মাঝেও যে কারণে কিয়েভ ছাড়ছেন না বাঙালি চিকিৎসক

যুদ্ধ বাধতেই সবাই দ্রুত ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন। কিন্তু এক বাঙালি চিকিৎসক এখনই দেশটি ছাড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি যুদ্ধের মাঝেও কিয়েভে থাকছেন। এই চিকিৎসকের নাম ড. পৃথ্বীরাজ ঘোষ।

৩৭ বছর বয়সী ওই চিকিৎসক ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। যুদ্ধ পরিস্থিতিতে সব ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে বের করা ও উদ্ধারকারী বিমানে না তুলে দেওয়া অবধি তিনি নিজে ইউক্রেন ছেড়ে যাবেন না বলেই জানিয়েছেন।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ঘোষ বলেন, ‌‘আমি কিয়েভে আটকে নেই, আমি স্বেচ্ছায় দেশ ছেড়ে যাচ্ছি না। এখন পর্যন্ত প্রায় ৩৫০ শিক্ষার্থীতে আমি ইউক্রেন থেকে ভারতে যেতে সাহায্য করেছি। কিয়েভে ওরা আমার ছাত্র-ছাত্রী ছিল। অন্যান্য যেসব কো-অর্ডিনেটররা ইউক্রেন ছেড়ে দেশে ফিরে গেছেন, তারাও আমায় বাকি ভারতীয় শিক্ষার্থীদের সাহায্য করার কথা বলে গেছেন। বিশেষ করে সুমিতে যেসব শিক্ষার্থী আটকে রয়েছে, তাদের সাহায্য করতেই হবে।’

তিনি জানান, খারকিভ থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষার্থী সুরক্ষিতভাবে বের হতে পেরেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status