ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে হত্যা করাতে চুক্তি, টাকার বদলে ধর্ষণের ‘সুযোগ’ দেয় স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 10:56 AM

স্ত্রীকে হত্যা করাতে চুক্তি, টাকার বদলে ধর্ষণের ‘সুযোগ’ দেয় স্বামী

স্ত্রীকে হত্যা করাতে চুক্তি, টাকার বদলে ধর্ষণের ‘সুযোগ’ দেয় স্বামী

স্ত্রীকে হত্যা করার জন্য এক যুবকের সঙ্গে অদ্ভুত চুক্তি করেন স্বামী! স্ত্রীকে খুনের জন্য টাকা-পয়সা দিতে পারবে না স্বামী। তবে হত্যার আগে ধর্ষণের ‘সুযোগ’ করে দেবে!

ওই নারী মাঝে মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে টাকার বিনিময়ে কিছু মালপত্র পাচার করতেন বলে জানতে পেরেছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলেন, অভিযুক্ত এক যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নারীকে ধর্ষণ করা হয়েছিল কি-না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে স্পষ্ট হবে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এক নারীর হত্যার তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি পুলিশের। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে স্বামীকে। তদন্তকারীদের দাবি, ওড়নার ফাঁস গলায় পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। অভিযোগ, স্ত্রীকে মারধর করত স্বামী। মাঝে মধ্যেই নারী বাবার বাড়িতে চলে যেতেন। দু’জনেরই সন্দেহ ছিল, অন্য জনের বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। কয়েকদিন আগেও স্বামী মারধর করে নারীকে।

জবানবন্দিতে স্বামী বলেন, এক পরিচিত ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করে সে। ‘চুক্তি’ হয়, স্ত্রীকে খুন করতে টাকা দিতে পারবে না। তবে স্ত্রীকে ধর্ষণের সুযোগ করে দেবে স্বামী।

ভাড়াটে খুনি নারীকে টোপ দেয়, একটি পুঁটুলি সীমান্ত পার করে দিলে কিছু টাকা দেবে। নারী রাজি হয়ে যান। বুধবার রাত ৮টা নাগাদ মহিলা ওই যুবকের সঙ্গে সীমান্তের দিকে যান। নারীর স্বামী এবং আরও একজন পিছু নেয়। পুলিশ জানিয়েছে, সীমান্তের কাছে একটি বাঁশবাগানে নারীকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে হাজির হয়ে স্ত্রীকে মারধর করে স্বামী। গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এলাকা ছাড়ে।

দম্পতির দুই ছেলেমেয়ে। বাড়ি ফিরে ওই ব্যক্তি ছেলেমেয়ের কাছে জানতে চায়, মা কোথায়। কান্নাকাটিও জোড়ে। খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু পুলিশের সন্দেহ তৈরি হয় কয়েকটি কারণে।

বনগাঁর এসডিপিও অশেষবিক্রম দস্তিদার জানান, খোঁজাখুঁজি করলেও থানায় ডায়েরি করেনি স্বামী। শ্বশুরবাড়িতে ফোন করেও খোঁজ নেয়নি। অনেক সময়ে অশান্তি হলে মহিলা বাবার বাড়ি চলে যেতেন। তদন্তে নেমে এই বিষয়গুলি পুলিশের নজরে আসে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status