ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গাছের ডাল কাটতে নিষেধ করায় বউকে নিয়ে বাবা-মাকে কোপাল ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 March, 2022, 11:03 AM

গাছের ডাল কাটতে নিষেধ করায় বউকে নিয়ে বাবা-মাকে কোপাল ছেলে

গাছের ডাল কাটতে নিষেধ করায় বউকে নিয়ে বাবা-মাকে কোপাল ছেলে

নারিকেল গাছের ডাল (ডাইগু) কাটতে নিষেধ করায় প্রবাস ফেরত ছেলে ও তার স্ত্রী মিলে বৃদ্ধ বাবা-মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে। শনিবার বিকেলের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবা গোলাম মোস্তফা ও মা মাসুরা খাতুন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গোলাম মোস্তফা বলেন, আমার লাগানো একটি নারিকেল গাছের ডাল কাটতে নিষেধ করায় ছেলে আমাকে মারপিট শুরু করে। এ সময় আমার স্ত্রী মাসুরা খাতুন ঠেকাতে আসলে তাকেও মারপিট করে। পরে তার স্ত্রী শিখা খাতুন তাকে ধারাল অস্ত্র তুলে দিলে সে আমাদের দুজনকেই কুপিয়ে আমার মাথা, কপাল, হাতের আঙুল ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, দুজনেরই মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসফেরত ছেলে মইনুল হোসেন অভিযোগ করেন, আমার সৎ মা মাসুরা খাতুন আমার গম চুরি করেছে। সে আমার স্ত্রীকেও মারধর করে থাকে। আজকে সে আমার ওপর হামলা করলে তাদের আমি ও আমার চাচাতো ভাই শিপন মিলে মারধর করেছি। মামলা করলে তার মামলার মোকাবিলা করবো আমরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status