ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পরকীয়ার জেরে প্রবাসীর শিশুসন্তান নিখোঁজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 March, 2022, 7:13 PM

পরকীয়ার জেরে প্রবাসীর শিশুসন্তান নিখোঁজ

পরকীয়ার জেরে প্রবাসীর শিশুসন্তান নিখোঁজ

নরসিংদীর রায়পুরার মরজাল মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী আক্তার মিয়ার চার বছরের ছেলে সায়াদ নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (১৭মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের চর-মরজাল (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সায়াদ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭ঘটিকা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়। প্রতিদিনের মতো প্রতিবেশী মিজান মিয়ার মেয়ে মোফাসসিরার (সমবয়সী) সঙ্গে খেলা করে সায়াদ। খেলা শেষে প্রতিদিন ঘরে ফিরলেও এ দিন আর ঘরে ফিরেনি শিশু সায়াদ। সায়াদ নিখোঁজের পর থেকে মা নির্বাক বাকরুদ্ধ কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন।

শিশুর দাদী রোকেয়া বেগম বলেন, আমার নাতি প্রতিদিনের মতো মিজানের মেয়ের সঙ্গে বৃহস্পতিবারও ঘুম থেকে উঠে খেলতে যায়। পরে আর ফিরে আসেনি। নাতিকে দ্রুত জীবিত ফিরে পেতে চাই।

তিনি আরো বলেন, প্রতিবেশী মিজানের স্ত্রী তাসলিমা দীর্ঘদিন ধরে এক ছেলের সঙ্গে পরকীয়া করে আসছে। আমার ধারণা আমি তার খারাপ কাজে বাধা দেওয়াই আক্রোশ করে সে আমার নাতি সায়াদকে গুম করেছে। আমি আমার নাতিকে ফেরত চাই, একথা বলেই তিনি কান্নাই ভেঙে পড়েন।

মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, গত বৃহস্পতিবার এলাকায় শিশুটির সন্ধান চেয়ে মাইকিং করা হয়েছে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে গত রাতেই রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার বিকেল পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status